তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের হুংকার

রিসেপ তায়্যেপ এরদোয়ান বলেন, প্রাচ্য কিংবা পাশ্চাত্য কোথাও নিজ অবস্থান থেকে এক চুলও সরে আসবে না তুরস্ক।
শনিবার হ্যালিফ্যাক্স ইন্টারন্যাশনাল সিকিউরিটি ফোরামের এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেছেন তিনি।

এ সময় এরদোয়ান বলেন, প্রাচ্য কিংবা পাশ্চাত্য কোথাও আমাদের পিছু হটার সুযোগ নেই। ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে হবে। তবে কোনোভাবেই আমরা কখনও এশিয়া ও আফ্রিকাকে উপেক্ষা করতে পারি না।

তিনি আরও বলেন, ভৌগোলিকভাবে তুরস্ক একটি আফ্রিকান-ইউরেশীয় দেশ।
এ কারণে নিজেদের একটি সংকীর্ণ কাঠামোর মধ্যে সীমাবদ্ধ রাখা আমাদের জন্য শুধু ভুলই নয়। এটি কখনো সম্ভবও হবে না।

এদিকে রাশিয়ার সঙ্গে তুরস্কের সাম্প্রতিক সম্পর্ক নিয়েও কথা বলেন এরদোয়ান।
তিনি বলেন, রাশিয়ার সঙ্গে আমাদের এই সময়ে গভীর সম্পর্ককে আমেরিকার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের বিকল্প হিসেবে ভাবছি না।

Comments (0)
Add Comment