কাতারের সঙ্গে বিরোধ নিষ্পত্তির পথ খুঁজছে সৌদি আরব

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি বলছে, তারা কাতারের সঙ্গে বিরোধ নিষ্পত্তির পথ খুঁজছে।
সৌদির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেছেন, প্রতিবেশী কাতারের সঙ্গে তিন বছর ধরে যে বিরোধ চলছে তা সমাধানের পথ খুঁজছে রিয়াদ।

শনিবার দু’দেশের মধ্যকার বিরোধ নিয়ে কথা বলতে গিয়ে প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেন, কাতারের ওপর যে অবরোধ আরোপ করা হয়েছে তা শেষ করতে সৌদি একটি উপযুক্ত উপায় খুঁজে যাচ্ছে।
কিন্তু নিরাপত্তার প্রশ্নে এটি শর্তাধীন থেকে যাচ্ছে।

২০১৭ সালে সৌদিসহ চার আরব দেশ কাতারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
সে সময় সন্ত্রাসবাদে অর্থায়ন এবং ইরানের সঙ্গে সুসম্পর্ক রাখার অভিযোগে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, বাহরাইন, মিসর এবং সংযুক্ত আরব আমিরাত।
কাতারের ওপর স্থল, জল এবং আকাশপথেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
যদিও নিজেদের ওপর আসা সব ধরনের অভিযোগই অস্বীকার করে আসছে কাতার।

 

 

Comments (0)
Add Comment