মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের কয়েক সপ্তাহ পেরিয়ে গেছে।
বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মত-পার্থক্যের জের ধরে এতদিন নব-নির্বাচিত প্রেসিডেন্টের হাতে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করা যায়নি।
কিন্তু সম্প্রতি ট্রাম্পের সবুজ সংকেত পাওয়ার পর এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
এদিকে, ক্ষমতা হস্তান্তরে হোয়াইট হাউসের কার্যক্রমের প্রশংসা করে বাইডেন বলেছেন, আন্তরিকতার সঙ্গে কাজ করা হচ্ছে। এখনও পর্যন্ত কোনো সমস্যা হয়নি এবং পরবর্তীতেও হবে না বলে এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাতকারে উল্লেখ করেছেন বাইডেন।
আগামী জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করবেন এই প্রবীণ রাজনীতিবিদ।
ইতোমধ্যেই তিনি তার আসন্ন মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্যের নাম ঘোষণা করেছেন।
নির্বাচনের প্রায় তিন সপ্তাহ পর গত সোমবার ক্ষমতা হস্তান্তরে রাজি হয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।