যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন অ্যান্থনি ব্লিংকেন

আগামীকাল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অ্যান্থনি ব্লিংকেনের নাম ঘোষণা করবেন জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ফল প্রকাশের এখনো বেশ দেরি।
হার মানতে নারাজ প্রেসিডেন্ট ট্রাম্প।
তবুও সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছেন নির্বাচনে অনেক এগিয়ে থাকা ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।
স্থানীয় সময় মঙ্গলবার নতুন মন্ত্রিসভা ঘোষণা করবেন তিনি।

নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, এরই মধ্যে যুক্তরাষ্ট্রের গুরত্বপূর্ণ পদ সেক্রেটারি অব স্টেট (পররাষ্ট্রমন্ত্রী), নিরাপত্তা উপদেষ্টা এবং জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ঠিক করে ফেলেছেন।

Comments (0)
Add Comment