‘অকাল গর্ভপাতের বেদনা আমাকেও সইতে হয়েছে’

জীবনে সবচেয়ে বেদনার ঘটনা হয়তো নিজের সন্তান বিয়োগ।
আর তা যদি হয় অকাল গর্ভপাত সেই বেদনার হয়তো সমাপ্তি নেই।
এই দুঃখও সহ্য করতে হয়েছে ডাচেস অব সাসেক্স মেগান মার্কেলকে।
নিউইয়র্ক টাইমসের এক অনুচ্ছেদে মেগান লিখেছেন, ‘আমি জানতাম, আমার প্রথম সন্তানকে যেমন আঁকড়ে ধরেছি, তেমনি আমি আমার দ্বিতীয় সন্তানকে হারাতে চলেছি।’

চলতি বছরের জুলাই অকাল গর্ভপাত ঘটে প্রিন্স হ্যারির সহধর্মিণী মার্কেলের।
সেই আবেগঘন অনুভূতি তুলে ধরেন মার্কিন গণমাধ্যমে।
৩৯ বছর বয়সী মেগান জানান, ‘২০২০ সাল আমাদের প্রত্যেককে হারানোর বেদনা ছুঁয়ে গেছে।’

তবে এখন তার শারিরীক অবস্থা ভালো বলে খবর প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে উঠে এসেছে, গত জুলাইয়ের এক সকালে মেগান খিঁচুনি অনুভব করেন।
এর কয়েক ঘণ্টা পরই হাসপাতালের বিছানায় শুয়ে তার স্বামীর হৃদয় ভেঙে যেতে দেখেন।
মেগান বলেন, ‘প্রিন্স হ্যারি ওই সময় আমারই ছিঁড়ে যাওয়া একটি টুকরা ধরে ছিলেন।
আমি কল্পনা করি, কীভাবে এই কষ্টের শেষ হবে।’

Comments (0)
Add Comment