৬ মাসে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড মার্কিন যুক্তরাষ্ট্রে

মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন করে করোনা সংক্রমণ ও মৃত্যুর গতি বাড়ছেই।
দেশটিতে নতুন করে একদিনে প্রায় আড়াই হাজার মানুষের প্রাণ কেড়েছে করোনাভাইরাস।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৩৯ জনের মৃত্যু হয়েছে, যা গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ।

ওই পরিসংখ্যান বলছে, দেশটিতে একদিনে নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় ২ লাখ মানুষ। অপরদিকে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ২ লাখ ৬২ হাজার ৮০।

এদিকে, ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩১ লাখ ৩৭ হাজার ৯৬২। এর মধ্যে মারা গেছে ২ লাখ ৬৮ হাজার ২১৯ জন।

Comments (0)
Add Comment