বিশ্বের দূষিত ১০ শহরের ৯টিই ভারতের

রাজধানী দিল্লিসহ বেশ কিছু শহরে দিন দিন দূষণের পরিমাণ বাড়ছেই।
ঘন ধোঁয়াশায় ঢাকা রাজধানী দিল্লিকে এখন গ্যাস চেম্বারের সঙ্গেও তুলনা করা হয়।
এর সঙ্গে আবার পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ।

যতই দিন যাচ্ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাও বাড়ছে। এর মধ্যেই আশঙ্কাজনক তথ্য সামনে এলো। এক সমীক্ষায় উঠে এসেছে যে, প্যারিস চুক্তির আওতায় থাকা দেশগুলোর মধ্যে মোট ১০টি দূষিত শহরের মধ্যে নয়টিই রয়েছে ভারতের।

এর পেছনে রয়েছে যে যে কারণ থাকতে পারে তার একটি খসড়া পেশ করেছে ব্যাংক অব আমেরিকা সিকিওরিটিস। সেখানে বলা হয়েছে, ডিজেলের গ্রহণক্ষমতা কমানো, প্রাকৃতিক গ্যাস বাড়ানো, গঙ্গা নদী পরিস্কার করা ও শক্তি উৎপাদনে আরও দক্ষতা বাড়ানো এগুলোই দূষণ বাড়ানোর অন্যতম কারণ।

Comments (0)
Add Comment