‘আর্জেন্টিনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক’

ম্যারাডোনা ফুটবল খেলেছেন মাত্র ২১ বছর।
৬০ বছরের জীবনে বাকি ৩৯ বছর ফুটবলের বাইরে।
কিন্তু এই ২১ বছরে ফুটবল মাঠে নিপুণ শিল্পীর মত যে ছবি এঁকেছিলেন, তা তাকে এনে দিয়েছে তর্কসাপেক্ষে সর্বকালের সেরা ফুটবলারের খ্যাতি।

বুধবার আর্জেন্টিনার স্থানীয় সময় বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই ফুটবল কিংবদন্তি।
ম্যারাডোনার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সারাবিশ্বেই।
শুধু ক্রীড়াঙ্গনের মানুষই নয়, সারা বিশ্বের নানা শ্রেণি-পেশার মানুষ ম্যারাডোনার মৃত্যুতে শোকে মুহ্যমান।

ম্যারাডোনা চিরদিনের শত্রু, ব্রাজিলের কালো মানিক, আরেক সর্বকালের সেরা ফুটবলার পেলে বলে দিয়েছেন, ‘ওপারে দু’জন আবার ফুটবল খেলবো।’
মেসি-রোনালদো থেকে শুরু করে সাবেক এবং বর্তমান তারকারা শোকস্তব্ধ।
এমনকি ক্রিকেটাঙ্গনও শ্রদ্ধা জানিয়েছে ম্যারাডোনার মৃত্যুতে।

Comments (0)
Add Comment