বিমান ভ্রমণে বিশ্বের শীর্ষ চার সংযোগ শহরই চীনের

করোনাভাইরাসের ধাক্কায় যখন সবকিছু ওলটপালট তখন আন্তর্জাতিক ভ্রমণ ক্ষেত্রেও সংযোগ শহরের তালিকায় এসেছে বেশ উত্থান-পতন।
এক স্থান থেকে অন্য স্থানে যেতে বিমানবন্দর ব্যবহার বা বিমানের সংযোগ ফ্লাইট ধরার জন্য লন্ডনকে সিংহাসনচ্যুত করে শীর্ষে উঠে এসেছে বিশ্ব বাণিজ্যের অন্যতম ব্যবসায়িক শহর চীনের সাংহাই।

বর্তমানে বিশ্বের শীর্ষ সংযোগ শহরের তালিকায় রয়েছে যথাক্রমে সাংহাই, বেউজিং, গুয়াংজু ও চেংদু।

আন্তর্জাতিক বিমান পরিবহন সংগঠন- আইএটিএ’র তথ্য মতে, করোনাকালে সংযোগ ফ্লাইট ধরা বা বিমান ভ্রমণের ক্ষেত্রে লন্ডনের ব্যবহার কমেছে ৬৭ শতাংশ।
ঠিক একই সময়ে সাংহাইয়ের ব্যবহার বেড়েছে। শুধু সাংহাইয়ের উত্থান ঘটেছে ব্যাপারটা এটুকুতেই সীমাবদ্ধ নেই।
বর্তমানে বিশ্বের শীর্ষ চার সংযোগকারী শহরই চীনের।

আইএটিএ’র মুখপাত্র সিবাস্টিয়ান মিকজ জানান, আসলে এভাবেই বলা যায় যে, করোনা এই শতকের অগ্রগতিকেই থামিয়ে দিয়েছে।
বৈশ্বিক সংযোগ স্থাপনের ক্ষেত্রে গত মাসে শহরগুলোর বেশ ওঠানামা হয়েছে।
লন্ডন, নিউইয়র্ক, টোকিওর মতো বড় বড় ট্রান্সপোর্ট হাবগুলো করোনার আঘাতে মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়েছে এবং এসব শহরের বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা অনেক কমেছে।

Comments (0)
Add Comment