কানাডার মানুষজন ২০২১ সালের শুরুর দিকে করোনার টিকার প্রথম ডোজ পাওয়ার আশা করতে পারে।
যেসব দেশ নিজেরাই টিকা উৎপাদনে সক্ষম তাদের তুলনায় দেরি করে তারা টিকা পাবে।
মঙ্গলবার এমনটাই জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
এক সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, আমাদের ভ্যাকসিন উৎপাদনের ক্ষমতা নেই। কয়েক দশক আগে আমাদের এ ধরনের সামর্থ্য থাকলেও এখন আর তা নেই।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র, জার্মানি ও যুক্তরাজ্যের মতো দেশগুলোর ফার্মাসিউটিক্যালস সুবিধা রয়েছে। এজন্য তারা স্পষ্টতই অগ্রাধিকারের ভিত্তিতে তাদের নাগরিকদের সহায়তা দিতে চলেছে।