জার্মানিতে লকডাউন বেড়ে ২০ ডিসেম্বর পর্যন্ত

জার্মানিতে গত ২ নভেম্বর থেকে চলমান লকডাউন আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ আশানুরূপ নিয়ন্ত্রণে না আসায় এবার কিছু কিছু ক্ষেত্রে পূর্বের বিধিনিষেধ কঠোর করা হয়েছে।

বুধবার দেশটির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল ও রাজ্যপ্রধানদের ভিডিও কনফারেন্স শেষে নতুন এই বিধিনিষেধের কথা জানানো হয়।
পূর্বের মতো রেস্তোরাঁ-বার, ফিটনেস স্টুডিও, সুইমিং পুল, থিয়েটার আপাতত বন্ধ থাকবে ২০ ডিসেম্বর পর্যন্ত।

বর্তমানে ২ পরিবারের ১০ জন সদস্য একত্রিত হওয়ার অনুমতি থাকলেও ১- ২০ ডিসেম্বর পর্যন্ত এই সংখ্যা ৫ জনে নামিয়ে আনা হয়েছে।
মাস্ক ব্যবহারের বাধ্যবাধকতাও বাড়ানো হয়েছে।
তবে এবারো কঠোর স্বাস্থ্যবিধি বেধে দিয়ে কিন্ডারগার্টেন স্কুল খোলা রাখা হয়েছে।

Comments (0)
Add Comment