নেপালে অর্থের জাল বুনেছে চীন!

হিমালয়ের দেশ নেপালকে পক্ষে রাখতে একই সঙ্গে জোড়াল কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে ভারত-চীন।
ধারণা করা হচ্ছে, বেইজিংয়ের কয়েকশত মিলিয়ন ডলারের জালে চীনের কাছে আটকে গেছে নেপাল।
তবে ভারতীয় বিশ্লেষকরা বলছেন, এ জাল কতটুকু ছেদ করতে পারবে ভারত?যেখানে প্রশ্ন মিলিয়ন ডলারের।

চলতি মাসের শেষের দিকে নেপাল সফরের কথা রয়েছে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার। প্রশ্ন উঠেছে নেপাল সফরে ভারতীয় পররাষ্ট্র সচিবের সফলতা নিয়ে।
যেখানে চীনের চাপিয়ে দেওয়া ৩৩১ মিলিয়ন ডলারের ফলে নেপালের কমিউনিস্ট পার্টির সঙ্গে একটি গভীর সম্পর্ক তৈরি হয়েছে বেইজিংয়ের। চীনের কমিউনিস্ট পার্টির কাছে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলীর একটি মর্যাদাপূর্ণ অবস্থান রয়েছে, যেহেতু তিনি ভারতের বিহার এবং উত্তর প্রদেশের সঙ্গে নেপালের দক্ষিণ সমতল অঞ্চলে চীন প্রবেশের সুযোগ করে দিতে পারেন।আর হিমালয়ের দেশটির এই অঞ্চলে ইতিমধ্যে বেশ কয়েকটি ভাষা শিক্ষা স্কুল চালুও করেছে চীন।

 

 

Comments (0)
Add Comment