৩৭০ ধারা বাতিলের পর এই প্রথম নির্বাচন হচ্ছে ভারতের জম্মু ও কাশ্মীরে।
জম্মু ও কাশ্মীর ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কাউন্সিলের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে আজ (শনিবার) সকাল ৭টায়।
চলবে দুপুর ২টা পর্যন্ত। শেষ এক ঘণ্টায় ভোট দিতে পারবেন করোনা আক্রান্তরা।
ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কাউন্সিলের (ডিডিসি) আট দফার নির্বাচনে জম্মু ও কাশ্মীরের মোট ২৮০টি আসনে ভোটগ্রহণ হবে।
ভোটগ্রহণ পর্ব শেষ হবে ১৯ ডিসেম্বর। ফলপ্রকাশ ২২ ডিসেম্বর।
আজ প্রথম দফায় মোট ৪৩ আসনে ভোটগ্রহণ হবে। ২৫টি কাশ্মীরে এবং ১৮টি জম্মুতে।
মোট সাত লাখ বৈধ ভোটার এই পর্বে ভোট দিতে পারবেন।