ভারতে টানা দুদিন মৃত্যু ৫০০-এর নিচে

ভারতে গত দুইদিনে কমেছে করোনার সংক্রমণ ও মৃত্যু।
শুক্রবার দেশটিতে করোনা সংক্রমণ ছিল ৪৩ হাজারের ঘরে।
শনিবার তা আরও কমে হয়েছে ৪১ হাজারের ঘরে।
আর আগের দিনের মতোই মৃত্যু রয়েছে ৫০০-র নিচে।

গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৩২২ জন।
এ নিয়ে মোট আক্রান্ত হলেন ৯৩ লাখ ৫১ হাজার ১০৯ জন।
ভারতে এখন পর্যন্ত এক কোটি ৩০ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

করোনাভাইরাসে ভারতে এখন পর্যন্ত মারা গেছেন এক লাখ ৩৬ হাজার ২০০ জন।
গত ২৪ ঘণ্টায় দেশে মারা গেছেন ৪৮৫ জন। দেশটির মোট মৃত্যুর এক-তৃতীয়াংশই মহারাষ্ট্রে। সেখানে প্রাণ গেছে ৪৬ হাজার ৮৯৮ জনের।

 

 

Comments (0)
Add Comment