ব্যাংক অ্যাকাউন্ট নেই, ঘরে ডলারের স্তূপ হংকংয়ের প্রধান নির্বাহীর

ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নেই হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লামের। প্রধান নির্বাহী হিসেবে পাওয়া বেতন তথা উপার্জিত অর্থ নিজ বাসায়ই স্তূপ করে রাখেন তিনি।

এ বিষয়ে স্থানীয় এক টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। আমার উপার্জিত অর্থ আমি বাসায়ই স্তূপ করে রাখি।’

শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়।

ক্যারি লাম বিশ্বে সবচেয়ে বেশি বেতন পাওয়া সরকারপ্রধানদের অন্যতম। তার ব্যাংক অ্যাকাউন্ট না থাকার মূল কারণ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। তিনি ৫২ লাখ হংকং ডলার বাৎসরিক বেতন হিসেবে পান, যা মার্কিন ডলারে ৬ লাখ ৭০ হাজার (৫ কোটি ৬৮ লাখ টাকা)।

 

Comments (0)
Add Comment