আইসিজের মামলা পরিচালনায় ৫ লাখ ডলার দিয়েছে বাংলাদেশ

আন্তর্জাতিক বিচারিক আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যার মামলায় মিয়ানমারের বিরুদ্ধে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার আইনি লড়াইয়ে সহায়তা করতে ওআইসিকে ৫ পাঁচ লাখ মার্কিন ডলার দিয়েছে বাংলাদেশ।

বিশ্বের ৫৭টি মুসলিম দেশের সংগঠন ওআইসির (ইসলামিক সহযোগিতা সংস্থা) পররাষ্ট্রমন্ত্রীদের চলমান বৈঠকে সূচিত তহবিল সংগ্রহ অভিযানে বাংলাদেশ এ অর্থ সহায়তা দেয়।

ওআইসির বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও সৌদিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাভেদ পাটোয়ারী এ তথ্য জানান।

তিনি বলেন, গাম্বিয়াকে আইনি লড়াইয়ে সহায়তা দিতে ওআইসির তহবিলে অর্থ দিয়েছি।

নাইজারে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলে (সিএফএম) ঢাকার প্রতিনিধিদলে নেতৃত্বদানকারী পাটোয়ারী আরও বলেন, ওআইসির জেনারেল সেক্রেটারিয়েট এখন আইসিজে-তে গাম্বিয়ার লড়াইয়ে সহায়তার জন্য একটি বিশেষ হিসাব খুলেছে। আর পশ্চিম আফ্রিকার দেশটিও তহবিলের জরুরি প্রয়োজনের ইঙ্গিত দিয়েছে।

Comments (0)
Add Comment