উড়োজাহাজের সস্তা টিকিট কেনার খেসারত দিচ্ছে পাকিস্তান?

এর মধ্যে আজ পাকিস্তানের আরও একজনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর মিলেছে।
এত আপদ-বিপদের মধ্যে নিজেদের খেলোয়াড়দের এভাবে ‘পাইকারি হারে’ করোনায় আক্রান্ত হওয়ার তদন্ত করে একটা সম্ভাব্য কারণ খুঁজে বের করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম।
সেটি এই, নিউজিল্যান্ড যাওয়ার পথে বিমানের সস্তা টিকিট কেনার খেসারত দিচ্ছে পাকিস্তান!

বিমানের টিকিটের দামের সঙ্গে করোনায় আক্রান্ত হওয়ার সম্পর্ক কী? নিউজিল্যান্ডে সিরিজ খেলতে শুধু পাকিস্তান জাতীয় দলই নয়, পাকিস্তানের ‘এ’ দল—যেটিকে এখন পাকিস্তান শাহিনস নামে ডাকা হয়, তারাও একসঙ্গে ধরেছে নিউজিল্যান্ডের বিমান।
জাতীয় ও এ দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা—সব মিলিয়ে ৫৩ জনের বিশাল বহর নিয়ে নিউজিল্যান্ডে গেছে পাকিস্তান। কিন্তু এত ক্রিকেটার নিতে আলাদা বিমান ভাড়া করেনি, বরং সাধারণ বাণিজ্যিক বিমানে অন্য যাত্রীদের সঙ্গেই গেছেন বাবর আজমরা।

বিমানে আসনবিন্যাসে খেলোয়াড়দের ক্যাটাগরিতে ভেদাভেদ ছিল বলে জানাচ্ছে পাকিস্তানের সংবাদমাধ্যম। ‘বিজনেস ক্লাসে’র টিকিট না পাওয়ায় শাহিনসদের কয়েকজন খেলোয়াড় গেছেন তুলনামূলক সস্তা বিজনেস ক্লাসে করে।
পাকিস্তানের ক্রিকেট–বিষয়ক ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তান লিখেছে, সেটিই দলে করোনা ছড়ানোর একটা কারণ হতে পারে।
নাম উল্লেখ না করে দল–সংশ্লিষ্ট সূত্রের বরাতে ক্রিকেট পাকিস্তান লিখেছে, ‘সূত্র বিশ্বাস করে, শাহিনস দলের দুজন খেলোয়াড়, যাঁরা করোনা পজিটিভ হয়েছেন, তাঁদের মধ্য থেকেই দলের অন্য সদস্যদের মধ্যে ভাইরাসটি ছড়িয়েছে।
কারণ, তাঁরা (শাহিনসের খেলোয়াড়েরা) ফ্লাইটে সাধারণ যাত্রীদের সঙ্গে বসেছিলেন, যেটা করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়িয়েছে।’

Comments (0)
Add Comment