নিজের রাজ্যের এলাহাবাদ, ফৈজাবাদ শহরের নাম বদলে দিয়েছেন।
এবার অন্য রাজ্যের শহরের নাম বদলের দিকে নজর দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
১ ডিসেম্বর তেলেঙ্গানা প্রদেশের রাজধানী হায়দরাবাদের গ্রেটার হায়দরবাদ পৌরসভার ১৫০টি আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে নিজ দলের প্রার্থীর প্রচারণায় শনিবার হায়দরাবাদে গিয়েছিলেন যোগী আদিত্যনাথ।
সেখানে তিনি হায়দরাবাদ শহরের নাম পরিবর্তনের প্রসঙ্গটি তোলেন।
এলাহাবাদ-ফৈজাবাদের যেমন নাম পরিবর্তন হয়েছে, হায়দরাবাদের কেন হবে না?
এমনই মন্তব্য করেন আদিত্যনাথ। যদিও এর আগেও এ ধরনের মন্তব্য করেছিলেন তিনি।