দারিদ্র্য বিমোচনের অনন্য এক মাইলফলকে চীন

টানা পাঁচ বছর দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে অনন্য এক মাইলফলকে পৌঁছেছে চীন।
চরম দারিদ্র্যপ্রবণ এলাকার তালিকা থেকে নাম কাটা গেছে চীনের সবগুলো কাউন্টির।
অর্থাৎ, চীনে এখন আর কেউ চরম দরিদ্র নেই।

বিশ্বের অন্যতম দারিদ্র্যপীড়িত দেশ হিসেবে বহু বছর ভুগতে হয়েছে চীনকে।
এই লজ্জার হাত থেকে বাঁচতে চরম দারিদ্র্য নির্মূল হয়ে উঠেছিল চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অন্যতম প্রধান লক্ষ্য।
তিনি ২০২০ সাল শেষ হওয়ার আগেই দেশ থেকে চরম দারিদ্র্য দূর করার শপথ করেছিলেন। আগামী জুলাইয়ে চীনা কমিউনিস্ট পার্টির শততম প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে একটি ‘পরিমিত সমৃদ্ধ সমাজ’ গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন জিনপিং।

সাধারণত বছরে যাদের আয় ২ হাজার ৩০০ ইউয়ান বা ৩৫০ মার্কিন ডলারের কম, তাদের চরম দরিদ্র হিসেবে বিবেচনা করে চীনা সরকার।

Comments (0)
Add Comment