ইয়েমেনের রাজধানী সানায় প্রায় ৯ মাস ধরে ৫ বাংলাদেশিসহ ২০ নাবিক বন্দি জীবন কাটাচ্ছেন। গত ফেব্রুয়ারি থেকে তারা সেখানে বন্দি রয়েছেন।
এদের মধ্যে একজন মুর্শিদাবাদের একটি জাহাজের সহযোগী ক্রু।
তিনি সেখানে বন্দি হওয়ার তিন মাস পর তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছেন।
তার পরিবারের লোকজন রাজস্থানের ভারতপুরের তালগ্রামে বাস করেন।
তিনি তার পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করার পরই ওই নাগরিকদের বন্দি থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
গত বছরের ডিসেম্বরে বেঙ্গালুরুভিত্তিক একটি জাহাজ কোম্পানিতে যোগ দেন হিরন শেখ সিদ্দিকি। তিনিসহ ২০ জন ফেব্রুয়ারিতে ইয়েমেনে আটকা পড়েন।
পরবর্তীতে গত মে মাসে তিনি তার বাড়িতে ফোন করেন।
হিরন শেখ জানান, তিনি ছাড়াও বন্দিদের মধ্যে আরও ১৩ জন ভারতীয় নাবিক রয়েছেন।
এছাড়া বাংলাদেশের পাঁচজন এবং মিসরের একজন নাবিকও তাদের সঙ্গে বন্দি জীবন-যাপন করছেন।