ইরানের শীর্ষ পরমাণু সেই বিজ্ঞানীর দাফন সম্পন্ন

আততায়ীর বোমা-গুলিতে নিহত ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী ও দেশটির পরমাণু কর্মসূচির স্থপতি মোহসেন ফাখরিজাদেহকে সোমবার রাজধানী তেহরানের ইমামজাদা সালেহ মাজার প্রাঙ্গনে দাফন করা হয়েছে।

করোনা মহামারিতে ভীড় এড়াতে দাফন অনুষ্ঠানে কেবল তার পরিবারের সদস্য এবং সশস্ত্র বাহিনীর কমান্ডারেরা অংশ নেয়ার সুযোগ পেয়েছেন।
এর আগে তার কর্মস্থল প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ফাখরিজাদেহর মরদেহ নিয়ে যাওয়া হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সহকর্মীদের পাশাপাশি বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাকে শেষ শ্রদ্ধা জানান।
সেখানে উপস্থিত ছিলেন ইরানের প্রতিরক্ষা ও গোয়েন্দামন্ত্রী ছাড়াও দেশটির সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডারেরা।

Comments (0)
Add Comment