কানাডার আলবার্টায় করোনা সংক্রমণ ও হাসপাতালে ভর্তিতে রেকর্ড

কানাডার আলবার্টায় করোনায় আক্রান্ত রোগী বৃদ্ধি পেয়ে একের পর এক রেকর্ড করে চলেছে। সোমবার আলবার্টায় করোনা সংক্রমণ, হাসপাতাল ও নিবিড় পরিচর্যাকেন্দ্রে ভর্তিতে আরও একটি উচ্চ রেকর্ড করেছে।

আলবার্টার চিফ মেডিকেল অফিসার ডা. ডিনা হিনশা সংবাদ সম্মেলনে বলেন, নতুন বিধিনিষেধের প্রভাব পড়ার আগে আরও কয়েকদিন করোনা আক্রান্তের সংখ্যা ও হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়তে পারে।

তিনি আরও বলেন, আমাদের প্রত্যেককে অবশ্যই আগের চেয়ে বেশি সচেতন থাকতে হবে।
একে অপরকে এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে সুরক্ষিত করার জন্য আমাদের এখন সক্রিয় করোনার সংখ্যা কমিয়ে আনতে হবে।

আলবার্টায় সোমবারের করোনা সংক্রমণের হার আট শতাংশেরও বেশি ছিল।
২০ হাজার ৪৯৯ জনের নমুনা পরীক্ষায় এক হাজার ৭৩৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

Comments (0)
Add Comment