কক্সবাজারের শরণার্থী শিবির থেকে ভারতে গিয়ে আটক ১৪ রোহিঙ্গা

কক্সবাজারের শরণার্থী শিবির থেকে পালিয়ে ভারতে গিয়ে আটক হয়েছেন ১৪ রোহিঙ্গা।
একটি ট্রেনে করে যাওয়ার সময় ১৪ জন রোহিঙ্গা শরণার্থীর একটি বড় দলকে আটক করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

গত সপ্তাহে ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে বিশেষ ট্রেনে করে দিল্লি যাওয়ার সময় মাঝপথে তাদের আটক করা হয়।
ভারতীয় রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ভুয়া নাম-পরিচয়ে তারা টিকিট কেটেছিলেন এবং তাদের কারও কাছেই বৈধ পরিচয়পত্র ছিল না।

ত্রিপুরার আগরতলা থেকে দ্রুতগামী বিশেষ রাজধানী এক্সপ্রেসে করে যাত্রী হিসেবে ছিলেন যাচ্ছিলেন ওই রোহিঙ্গারা।
ওই দলটিতে ১০ জনই ছিলেন নারী। বাকিদের মধ্যে তিনজন পুরুষ এবং এক শিশু রয়েছে।
ট্রেনটি যখন ত্রিপুরা ও আসাম ছাড়িয়ে পশ্চিমবঙ্গে ঢোকে তখন কামরার অন্য যাত্রীদের সঙ্গে তারা বচসায় জড়িয়ে পড়লে রেল পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়।

Comments (0)
Add Comment