আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবি মানবাধিকার সংস্থাগুলোর

সংযুক্ত আরব আমিরাতের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ২৩ বিলিয়ন ডলার মূল্যের যুদ্ধাস্ত্র বিক্রি আটকানোর দাবিতে একটি চিঠিতে সই করেছে ২৯টি অস্ত্র নিয়ন্ত্রণ এবং মানবাধিকার সংস্থা।
তারা মার্কিন কংগ্রেসের কাছে সামরিক সরঞ্জাম বিক্রির বিশাল ওই চালান বাতিল করতে অনুরোধ জানিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রি আটকানোর এ প্রচেষ্টার অন্যতম উদ্যোক্তা প্রজেক্ট অন মিডল ইস্ট ডেমোক্র্যাসির (পিওএমইডি) অ্যাডভোকেসি অফিসার সেথ বাইন্ডার বলেন, ‘আশা হচ্ছে, এসব অস্ত্র বিক্রি পুরোপুরি বন্ধ করা।
যদি অল্প সময়ের মধ্যে না হয়, তবে সেটি আসন্ন বাইডেন প্রশাসনকে গুরুত্বপূর্ণ সংকেত দেবে যে, বিভিন্ন সংস্থা এসব অস্ত্র সরবরাহের বিরুদ্ধে।’

ট্রাম্প প্রশাসনের চুক্তি অনুসারে, আমিরাতকে ৫০টি সর্বাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান দেবে যুক্তরাষ্ট্র। পাশাপাশি, বেসরকারি প্রতিষ্ঠান জেনারেল অ্যাটোমিকসের তৈরি অত্যাধুনিক ড্রোন এবং রেথিওনের তৈরি মিসাইলও সরবরাহ করা হবে আমিরাতের কাছে।

Comments (0)
Add Comment