করোনাভাইরাসে আক্রান্ত ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী

ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচ করোনায় আক্রান্ত হয়েছেন।
দেশটির বর্তমান সরকারের মুখপাত্র মার্কো মিলিচ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত দুই দিন আগে প্লেনকোভিচের স্ত্রী করোনা পজিটিভ শনাক্ত হন।
এরপর তাদের দুজনকেই আইসোলেশনে থাকার পরামর্শ দেন চিকিৎসকরা।
গত সোমবার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আন্দ্রেই প্লেনকোভিচ আবারও করোনা টেস্ট করান। পরে ফলাফল পজিটিভ আসে।
বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন তিনি।

মার্কো মিলিচ জানান, করোনা পজিটিভ হলেও প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচ শারীরিকভাবে এখনও সুস্থবোধ করছেন।
তাই পরবর্তী ফলাফল নেগেটিভ না আসা পর্যন্ত তিনি বাসায় থেকেই প্রয়োজনীয় সকল কার্যক্রম পরিচালনা করবেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করবেন।
এর আগে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ভিলি বেরোসও করোনাভাইরাসের আক্রান্ত হয়েছিলেন।

Comments (0)
Add Comment