ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে সৌদি আরব

এভিয়েশন নিউজ ডেস্ক:

আরব আমিরাত যাওয়ার পথে ইসরায়েলি এয়ারলাইনসকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে সৌদি আরব। সৌদি কর্তৃপক্ষ ও হোয়াইট হাউজের সিনিয়র উপদেষ্টা জেরাড ক্রুশনারের মাঝে এক বৈঠকের পর এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় ট্রাম্প প্রশাসন। খবর রয়টার্স।

ক্রুশনার, মধ্যপ্রাচ্য দূত আভি বার্কোভিটস ও ব্রায়ান হুক আলাপের জন্য সৌদিতে পৌঁছেই এ দাবি উত্থাপন করেন। ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪নিউজ বলছে, তেল আবিব কর্তৃপক্ষ ওয়াশিংটনকে অনুরোধ করেছিল সৌদির আরবকে তার আকাশসীমা ব্যবহারে রাজি করাতে এবং সে পরিপ্রেক্ষিতেই উদ্যোগ গ্রহণ করেন ক্রুশনার।

এক কর্মকর্তা রয়টার্সকে বলেছে, আমরা বিষয়টি পুনরায় একত্র করতে পেরেছি। তবে ইসরায়েলের প্রথম বাণিজ্যিক ফ্লাইট মঙ্গলবার সকালে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার পরিকল্পনা গ্রহণের কয়েক ঘণ্টা আগেই চুক্তিটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। যেখানে কোনো ওভারফ্লাইট চুক্তি না থাকার কারণে ইসরায়েলের ফ্লাইটটি বাতিল হওয়ার ঝুঁকিতে ছিল।

এদিকে ইসরায়েলের সংবাদমাধ্যম বলছে, এই অনুমতি কেবল সংযুক্ত আরব আমিরাতের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অন্য দেশে যাওয়ার ক্ষেত্রে ইসরায়েলি কোম্পানিগুলো সৌদি আরবের আকাশসীমা ব্যবহারের অনুমতি পাবে না।

 

Comments (0)
Add Comment