মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ সফরে আসবেন এরদোয়ান

মুজিববর্ষ উপলক্ষে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।
তিনি আসবেন বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান।

আজ বুধবার তথ্য মন্ত্রণালয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান।
এ সময় তিনি তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে এ তথ্য জানান।

তথ্যমন্ত্রী জানিয়েছেন, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে আমন্ত্রণ জানানো হয়েছে।
তিনি আসবেন বলে সম্মতিও দিয়েছেন।
সার্বিকভাবে শুধু মুজিববর্ষ নয়, আগামী বছর আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী।
সে উপলক্ষেও কীভাবে আমরা মিডিয়া ও জার্নালিস্টদের প্রশিক্ষণ আদান-প্রদান করতে পারি সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি।

Comments (0)
Add Comment