মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী গ্রেপ্তার হলেই আদালতে তোলার নির্দেশ

মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হলে তাকে ১০ দিনের মধ্যেই আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন নিউইয়র্কের ফেডারেল আদালত।

সম্প্রতি বিচারক এলিসন জে নাথান এ রায় দেন। এর ফলে ইমিগ্রেশন বিভাগ এখন গ্রেপ্তার করা অভিবাসীদের অনির্দিষ্ট সময়ের জন্য আর আটক রাখা যাবে না।

আদালতের রায়ে বলা হয়েছে, কোনো অভিবাসীকে বিনা বিচারে অনির্দিষ্টকালের জন্য আটকে রাখা যেতে পারে না।
কোনো আইন বা নির্দেশনা দিয়ে একজন মানুষের মানবিক এই অধিকার খর্ব করা যেতে পারে না।

সীমার মাইকেল নামের এক অভিবাসী এই মামলায় বাদী ছিলেন। আর আইনজীবী জেইন এই মামলার অন্যতম অ্যাটর্নি হিসেবে কাজ করেছেন।

Comments (0)
Add Comment