শ্রীলংকায় যুদ্ধাপরাধের অভিযোগে তদন্তের মুখে ব্রিটিশ সেনারা

গত শতাব্দীর আশির দশকে শ্রীলংকান গৃহযুদ্ধে সম্পৃক্ততা ছিল ব্রিটিশ মার্সেনারিজ বা ভাড়াটে সেনাগোষ্ঠী কিনি মিনি সার্ভিসেসের (কেএমএস)।
এবার তাদের বিরুদ্ধে দ্বীপদেশটিতে যুদ্ধাপরাধ করার অভিযোগ উঠেছে, যার তদন্ত করছে ব্রিটেনের মেট্রোপলিটন পুলিশ।

কেএমএস ব্রিটেনের প্রাইভেট সিকিউরিটি কোম্পানি, যারা ভাড়ায় সৈন্য পাঠাত।
এই কেএমএস ১৯৮০-এর দশকে স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) নামে শ্রীলংকান পুলিশের একটি এলিট ইউনিটকে প্রশিক্ষণ দিয়েছে।

এসটিএফের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বহু অভিযোগ রয়েছে।
এর মধ্যে রয়েছে বিনা বিচারে মৃত্যুদণ্ড দেয়া ও তামিল বেসামরিক মানুষদের হত্যা করা।

মেট্রোপলিটন পুলিশ কর্তৃক এ প্রথম কোনো ব্রিটিশ মার্সেনারিজের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত করা হচ্ছে।
পুলিশের এক মুখপাত্র জানান, ব্রিটিশ কোনো মার্সেনারিজ যুদ্ধাপরাধ করেছে, এই মর্মে গত মার্চে তারা তদন্তের সুপারিশ পান। এর পরই তদন্ত প্রক্রিয়া শুরু হয়।

Comments (0)
Add Comment