হিন্দু নারীকে জোরপূর্বক ধর্মান্তরের চেষ্টার অভিযোগে ভারতের উত্তরপ্রদেশে এক মুসলিম যুবককে গ্রেফতার করা হয়েছে।
বিতর্কিত নতুন ‘লাভ জিহাদ’ আইনে ওই যুবককে গ্রেফতার করেছে রাজ্যের বরেলী জেলা পুলিশ।
এ নিয়ে উত্তরপ্রদেশে ‘লাভ জিহাদ’ আইনে প্রথম গ্রেফতারের ঘটনা ঘটলো।
গত মঙ্গলবার এক টুইট বার্তায় বরেলী জেলার পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ওই নারীর বাবা অভিযোগ করেন, এক মুসলিম যুবক তার মেয়েকে ধর্ম পাল্টানোর জন্য চাপ দিচ্ছে।
এছাড়া সে যদি রাজি নয় তাহলে তাকে হত্যারও হুমকি দিয়েছে যুবক।
ওই মুসলিম যুবকের সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে।
তবে চলতি বছরের প্রথম দিকে অন্য একটি ছেলের সঙ্গে মেয়েটির বিয়ে হয়ে গেছে।