তহবিল তছরুপের অভিযোগে ট্রাম্প কন্যাকে জিজ্ঞাসাবাদ

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়ে ও হোয়াইট হাউসের উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্পকে সরকারি অর্থ অপব্যবহারের অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

ইভাঙ্কার বিরুদ্ধে তোলা অভিযোগে ওয়াশিংটন ডিসির (ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া) কর্তৃপক্ষ বলছে, চার বছর আগে তিনি বাবা ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের তহবিল থেকে মোটা অঙ্কের অর্থ অপব্যবহারে ভূমিকা রেখেছেন।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে, ওয়াশিংটন ডিসির অ্যাটর্নি জেনারেল কার্ল রেসিনের কার্যালয় মঙ্গলবার ইভাঙ্কা ট্রাম্পকে জিজ্ঞাসাবাদের বিষয়টি নিশ্চিত করে। সেদিনই ইভাঙ্কা ট্রাম্পকে জিজ্ঞাসাবাদ করা হয়।

Comments (0)
Add Comment