মোজাম্বিকে সন্তানদের নিয়ে নিরাপত্তাহীনতায় প্রবাসী বাংলাদেশিরা

করোনাভাইরাসকালে দক্ষিণ আফ্রিকায় বেড়েছে খুন, গুম, চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড। তাদের অধিকাংশই প্রবাসী ব্যবসায়ী।
দীর্ঘদিন ধরে নিরাপদে পরিবার-পরিজন নিয়ে বসবাস করলেও ইদানিং দেশটির শহর-গ্রাম সর্বত্রই নিরাপত্তাহীনতায় ভুগছেন বাংলাদেশিরা।

প্রতিবেশী দেশ দক্ষিণ আফ্রিকায় দীর্ঘদিন ধরে বাংলাদেশি খুন ও অপহরণের শিকার হলেও বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া মোজাম্বিকে বাংলাদেশিরা এত বছর ধরে নিরাপদে ব্যবসা-বাণিজ্য করে আসছিলেন।

গত নভেম্বরেই ডাকাত দলের শিকার হয়ে মারা গেছেন দুই বাংলাদেশি।
অপহৃত হয়ে মুক্তিপণ দিয়ে বেঁচে ফিরেছেন একজন।
এ ছাড়া জঙ্গি গোষ্ঠীর হাতে মারা গেছেন আরও এক বাংলাদেশি।

দেশটির সমুদ্র লাগোয়া অঞ্চলগুলোতে জঙ্গি উৎপাত বেড়েছে। চুরি, ডাকাতি, খুন, অপহরণ বেড়েছে আশঙ্কাজনক হারে। এমন পরিস্থিতিতে চরম আতঙ্কের মধ্যে দিন পার করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

Comments (0)
Add Comment