গাঁজা নিয়ে জাতিসংঘে ভোট

গাঁজা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল জাতিসংঘ।
এত দিন ধরে গাঁজাকে যে ধরনের মাদকের তালিকায় রাখা হতো, সেখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।

চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় গাঁজার প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।
তবে সাধারণের ব্যবহারের জন্য সমস্ত নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়নি।
শুধু ওষুধ তৈরির জন্য কিছু ছাড় দেওয়া হয়েছে।
২০১৯ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এই বিষয়ে জাতিসংঘকে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করেছিল।

বুধবার জাতিসংঘের নারকোটিক ড্রাগ কমিশনে ভোটাভুটি হয়।
একটি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে। বাকি দেশগুলোর ভোটে ২৭-২৫ ফলাফল হয়।

Comments (0)
Add Comment