পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে একদিনে ৩ চিকিৎসকের মৃত্যু

পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত হয়ে একদিনে তিন চিকিৎসক মারা গেছেন।
তারা হলেন- কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ হাসি দাশগুপ্ত, জলপাইগুড়ির চিকিৎসক মৃণাল আচার্য ও রমেন হাজরা।
এ ঘটনায় চিকিৎসকরা উদ্বেগ প্রকাশ করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকেলে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসি দাশগুপ্তের মৃত্যু হয়।
আগে নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ছিলেন তিনি।
বদলি হয়ে কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে যোদ দেন তিনি।

গত মঙ্গলবার একটি অনুষ্ঠানে যোগ দেন হাসি দাশগুপ্ত। এ সময় তার কোনো শারীরিক সমস্যা ছিল না।
তবে বুধবার সকালে হাসপাতালে আসার পরে তার শ্বাসকষ্ট শুরু হয়।
স্বাস্থ্য পরীক্ষা করে দেখা যায়, অক্সিজেনের মাত্রা ৭৫ শতাংশের নিচে নেমে গেছে।

Comments (0)
Add Comment