১০০ দিনের জন্য মাস্ক পরার আহ্বান জো বাইডেনের

মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি ক্ষমতা গ্রহণের পর দেশবাসীকে ১০০ দিন মাস্ক পরতে বলবেন।
বৃহস্পতিবার সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে বাইডেন বলেন, আমার বিশ্বাস যদি প্রতিটি আমেরিকান মাস্ক পরেন, তাহলে করোনা উল্লেখযোগ্য হারে কমে যাবে।
এছাড়া প্রতিটি সরকারি ভবনে মাস্ক পরা বাধ্যতামূলক করা হবে বলেও জানান তিনি।

সাক্ষাৎকারে বাইডেন বলেন, ক্ষতায় বসার প্রথম দিনই আমি সবাইকে বলব আপনারা সবাই ১০০ দিনের জন্য মাস্ক পরুন, সারা জীবনের জন্য নয়, মাত্র একশ দিনের জন্য।
তিনি আশা করেন, ভ্যাকসিন দেওয়া শুরু হলে ও সবাই মাস্ক পরলে খুব সহজেই এ মহামারী থেকে রক্ষা পাওয়া সম্ভব।

Comments (0)
Add Comment