গত বছরের ডিসেম্বরের শেষদিকে চীনে প্রাদুর্ভাব শুরুর পর বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা আজ শুক্রবার পর্যন্ত বিশ্বের ১৫ লাখের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এক সপ্তাহের গড় হিসাব দিয়ে বলা হচ্ছে, প্রতি নয় সেকেন্ডে একজন মানুষ করোনায় প্রাণ হারাচ্ছেন।
এদিকে ডিসেম্বরের কিছু উন্নত দেশে শুরু হতে যাচ্ছে করোনার টিকাদান কর্মসূচি।
মহামারি করোনার প্রকোপ যে এখনও শেষ হওয়া থেকে অনেক দূরে তার ইঙ্গিত মিলছে।
রয়টার্স জানাচ্ছে, গত দুই মাসে বিশ্বজুড়ে পাঁচ লাখ কোভিড-১৯ আক্রান্ত মানুষ প্রাণ হারিয়েছেন; যা প্রকৃতই শঙ্কার খবর।
এ ছাড়া মহামারি করোনা এ পর্যন্ত বিশ্বের প্রায় ৬ কোটি ৫০ লাখ মানুষের দেহে সংক্রমণ ঘটিয়েছে। এ দিকে করোনার সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রের তৃতীয় দফায় করোনার সংক্রমণ মোকাবিলায় হিমশিম খাচ্ছে।