ট্রুডোর মন্তব্য, ভারতে কানাডার হাইকমিশনারকে তলব

কয়েকদিন আগেই দিল্লিতে চলমান কৃষক বিক্ষোভ নিয়ে মন্তব্য করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোসহ দেশটির কয়েকজন কেবিনেট সদস্য।
যার জেরে ভারতে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনারকে ডেকে পাঠিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর- আনন্দবাজার।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, ‘এই মন্তব্য ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ।
এমন চলতে থাকলে দুই দেশের সম্পর্কে প্রভাব পড়তে বাধ্য।’

আর সে কারণেই হাইকমিশনারকে ডেকে পাঠানো হয়েছে বলে অফিসিয়াল ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে জানিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়।

Comments (0)
Add Comment