খাদ্যদ্রব্যের রেকর্ড দাম

গোটা বিশ্বেই খাবারের দাম রেকর্ড পরিমান বেড়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘের খাদ্য বিষয়ক সংস্থা ফাও।
সংস্থাটি বলছে, মহামারিতে কর্মসংস্থান হারানো এবং আয় কমে যাওয়া জনগোষ্ঠী এতে বাড়তি চাপে পড়েছে।

করোনা যে এবার খাদ্যদ্রব্যের সংকট তৈরি করলো তা সংস্থাটির সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে স্পষ্ট। তাতে খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধির সঙ্গে মহামারিকালে বিশ্বজুড়ে খাবারের হাহাকার বাড়ছে বলেও সতর্ক করা হয়েছে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক অঙ্গসংস্থাটি জানাচ্ছে, বিশ্বের ৪৫ দেশে খাদ্যের প্রবল সংকট তৈরি হয়েছে।
এর ৩৪টি দারিদ্র্যপীড়িত আফ্রিকার। সাহায্য না পেলে এসব দেশে মানুষ না খেতে পেয়ে মারা যেতে পারেন।

অপরদিকে মহামারি করোনার প্রকোপের কারণেই গত ছয় বছরের মধ্যে রেকর্ড দাম ছুঁয়েছে গোটা বিশ্বের খাদ্যদ্রব্য।
পরিস্থিতি এমনটা চলতে থাকলে সামনে দাম আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Comments (0)
Add Comment