ভ্যাকসিন নেওয়ার পরেও করোনাভাইরাসে আক্রান্ত ভারতীয় মন্ত্রী

ট্রায়ালের সময় ভারতের তৈরি কোভ্যাকসিন নিয়েছিলেন হরিয়ানা প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ। তবে এর পরেও করোনায় আক্রান্ত হয়েছেন তিনি।
শনিবার একটি টুইট বার্তায় এমনটি জানান ৬৭ বছর বয়সী ভিজ।

টুইট বার্তায় ভিজ বলেন, আমি করোনা পজিটিভ হয়েছি।
যারা আমার সংস্পর্শে এসেছিলেন তাদেরকেও করোনা টেস্ট করার পরামর্শ দিচ্ছি।
জানা গেছে, গত ২০ নভেম্বর হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ ভারতের তৈরি কোভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়ালে ভ্যাকসিন গ্রহণ করেন।

Comments (0)
Add Comment