মঙ্গলবারের প্রাইমারি শেষে ডেমোক্র্যাট দলের প্রার্থী হিলারি ক্লিনটন ৫২৪ সুপার ডেলিগেটের সমর্থনসহ মোট ২ হাজার ২৯১ জন ডেলিগেটের সমর্থন লাভ করেছেন। মনোনয়ন লাভে তার প্রয়োজন আর মাত্র ৯২টি ডেলিগেট ভোট।
অন্যদিকে, তার প্রতিদ্বন্দ্বী বার্নির রয়েছে ১ হাজার ৫২৮ জন ডেলিগেটের সমর্থন। এর মধ্যে ৪০ জন সুপার ডেলিগেট। মনোনয়ন লাভে বার্নির প্রয়োজন আরো ৮৫৫টি ডেলিগেট ভোট। এদিকে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের ঝুলিতে রয়েছে ১ হাজার ১৬০ টি ডেলিগেটের সমর্থন।
এর আগে ইন্ডিয়ানা রাজ্যের প্রাইমারিতে হারের পর রিপাবলিকান মনোনয়ন দৌড় থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেন রিপাবলিকান দলের দুই প্রার্থী টেড ক্রুজ ও জন ক্যাসিচ।