কেনটাকিতে হিলারি, ওরিগনে বার্নির জয়

hillarypic_128143যুক্তরাষ্ট্রের কেনটাকি রাজ্যের প্রাইমারিতে হিলারি ক্লিনটনকে জয়ী ঘোষণা করা হয়েছে। এদিকে ওরিগন রাজ্যের প্রাইমারিতে জয় পেয়েছেন ডেমোক্র্যাট দলের মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স। তবে অনেকটা ফাঁকা মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন রিপাবলিকান দলের একমাত্র প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ওরিগন প্রাইমারিতে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই জয় হয়েছে তার।

মঙ্গলবারের প্রাইমারি শেষে ডেমোক্র্যাট দলের প্রার্থী হিলারি ক্লিনটন ৫২৪ সুপার ডেলিগেটের সমর্থনসহ মোট ২ হাজার ২৯১ জন ডেলিগেটের সমর্থন লাভ করেছেন। মনোনয়ন লাভে তার প্রয়োজন আর মাত্র ৯২টি ডেলিগেট ভোট।

অন্যদিকে, তার প্রতিদ্বন্দ্বী বার্নির রয়েছে ১ হাজার ৫২৮ জন ডেলিগেটের সমর্থন। এর মধ্যে ৪০ জন সুপার ডেলিগেট। মনোনয়ন লাভে বার্নির প্রয়োজন আরো ৮৫৫টি ডেলিগেট ভোট। এদিকে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের ঝুলিতে রয়েছে ১ হাজার ১৬০ টি ডেলিগেটের সমর্থন।

এর আগে ইন্ডিয়ানা রাজ্যের প্রাইমারিতে হারের পর রিপাবলিকান মনোনয়ন দৌড় থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেন রিপাবলিকান দলের দুই প্রার্থী টেড ক্রুজ ও জন ক্যাসিচ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.