ভিনধর্মে বিয়ে বন্ধে এবার ভারতের কর্নাটকে আইন

আন্তঃধর্মীয় বিয়ে তথা কথিত লাভ জিহাদ ঠেকাতে এবং গোহত্যা নিষিদ্ধ করতে এবার বিধানসভায় বিল আনছে ভারতের কর্নাটকের বিজেপি সরকার।
রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী সি এন অশ্বথনারায়ণ শনিবার এ কথা জানিয়েছেন।

উপ-মুখ্যমন্ত্রী সি এন অশ্বথনারায়ণ বলেছেন, ‘অনেক রাজ্যই এই দুটি বিল এনেছে।
আমরাও লাভ জিহাদের ঘটনা কঠোরভাবে দমন করা ও গোহত্যা নিষিদ্ধ করার জন্য বিল উত্থাপন করতে চলেছি বিধানসভায়।’

কর্নাটক রাজ্য বিজেপি সূত্রে খবর, রাজ্যে গোহত্যা নিষিদ্ধ করতে বিধানসভার আসন্ন অধিবেশনেই বিল আনতে চলেছে কর্নাটক সরকার।
ওই সময়েই লাভ জিহাদ কঠোরভাবে দমনের জন্য বিল আনা হতে পারে।

দেশটির ক্ষমতাসীন কট্টর হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণ ও ধর্ম নিয়ে রাজনীতির অভিযোগ আছে।
মুসলিমবিরোধী কথিত লাভ জিহাদ আইন নিয়েও আপত্তি রয়েছে অনেকের।

Comments (0)
Add Comment