দূরের গ্রহাণু থেকে মাটি নিয়ে ফিরল জাপানি মহাকাশযান হায়াবুসা-২

চাঁদ থেকে মাটি আনার ৫১ বছর পর প্রথমবার কোনো গ্রহাণু থেকে মাটি নিয়ে পৃথিবীতে ফিরল জাপান স্পেস এজেন্সির মহাকাশযান হায়াবুসা-২।
শনিবার ভোররাতে ৩ কোটি কিলোমিটার দূরের কোনো গ্রহাণু (‘অ্যাস্টারয়েড’) থেকে মাটি নিয়ে অস্ট্রেলিয়ার বুকে নামে মহাকাশযানটি।

হায়াবুসা-২ টুইটারে তাদের এই সফলতার খবর জানিয়েছে।
মিশন সম্পর্কে আরো তথ্য তারা জানাবে বলে সিএনএন জানিয়েছে।

২০১৪ সালের ৩ ডিসেম্বর যাত্রা শুরু করে হায়াবুসা-২। এটি ২০১৮ সালের জুনে মঙ্গল আর বৃহস্পতির মাঝখানে থাকা গ্রহাণুপুঞ্জের (অ্যাস্টারয়েড বেল্ট) সদস্য গ্রহাণু ‘রিউগু’তে পৌঁছায়। মহাকাশযানটি ২০১৯ সালের ২২ ফেব্রুয়ারি সেখান থেকে একটি নমুনা সংগ্রহ করে।
এরপর কপার বুলেটের সাহায্যে বিস্ফোরণ ঘটিয়ে ৩৩ ফুট গর্ত তৈরি করে।
সেই গর্ত থেকে ২০১৯ সালের ১১ জুলাই নমুনা সংগ্রহ করে হায়াবুসা-২।

Comments (0)
Add Comment