নাগরিকদের উৎসাহী করতে ভ্যাকসিন নেবেন রানি দ্বিতীয় এলিজাবেথ

বৃটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ফাইজার-বায়োএনটেকের করোনাভাইরাসের ভ্যাকসিন নেবেন।
বৃটেনে জরুরি ভিত্তিতে এই ভ্যাকসিনের অনুমোদন দেয়া হয়েছে।
আগামী সপ্তাহেই তার ব্যবহার শুরু হবে সেখানে।
আর নাগরিকদের ভ্যাকসিন নেয়ায় আগ্রহী করতে রানি এলিজাবেথ ভ্যাকসিন নেবেন বলে ডেইলি মেইল জানিয়েছে।

৯৪ বছর বয়সী রানি দ্বিতীয় এলিজাবেথ এবং তার ৯৯ বছর বয়সী স্বামী প্রিন্স ফিলিপ তাদের বয়সের কারণে তাড়াতাড়ি ভ্যাকসিন পাবেন।
তারা তাদের পছন্দমতো চিকিৎসা না নিয়ে এই ভ্যাকসিন নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এতে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ এই ভ্যাকসিন নেয়ার মাধ্যমে মানুষকে উৎসাহী করবেন রাজপরিবারের সবচেয়ে বয়স্ক এই দুই সদস্য। কারণ, করোনাভাইরাসের ভ্যাকসিন নিলে ক্ষতি হতে পারে বলে মানুষের মধ্যে এক ধরনের ভয় কাজ করছে।

তবে রানি এলিজাবেথ ও তার স্বামীর ভ্যাকসিন নেয়ার বিষয়ে বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

Comments (0)
Add Comment