স্পাইসজেটের দুই পাইলটকে হিমঘরে পাঠাল ডিজিসিএ

শনিবার সকালে ভারতের গুয়াহাটির গোপীনাথ বরদলৈ বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনাগ্রস্ত হয় স্পাইসজেটের একটি বোয়িং-৭৩৭ বিমান।
বেঙ্গালুরু থেকে গুয়াহাটিতে নামার সময় রানওয়ের নির্দিষ্ট জায়গায় না নেমে কেন বিমানটি অনেকটা এগিয়ে অবতরণ করেছিল সেটাই ছিল সবচেয়ে বড় প্রশ্ন।

অসামরিক বিমান চলাচলের নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ আগেই জানিয়েছিল ঘটনার তদন্ত করা হবে। কি কারণে ওই দুর্ঘটনা তা দেখতে একটি বিশেষজ্ঞ দলের কথা জানিয়েছিল তারা।
পূর্ণাঙ্গ তদন্তের পর এদিন বিমানের দুই পাইলটকে হিমঘরে পাঠিয়ে দিল তারা।
পাইলটদের শোকজ নোটিস জারি করা হয়েছে।

অবতরণের সময়েই সমস্যায় পড়ে বেঙ্গালুরু থেকে আসা ওই বিমানটি।
স্পাইসজেটের বোয়িং ৭৩৭-৮০০ বিমানটি রানওয়েতে ঠিকঠাক ল্যান্ড করতে পারেনি।
যার জেরে ভেঙে গিয়েছে রানওয়ের তিনটি লাইটও।

 

Comments (0)
Add Comment