ভারতে পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়াল

দেশ হিসেবে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বিবেচনায় ভারতের অবস্থান দ্বিতীয়।
কয়েকমাস আগে সংক্রমণের হার কিছুটা কমলেও সম্প্রতি আবার তা বাড়তে শুরু করেছে।
দেশটির বেশিরভাগ প্রদেশেই আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা রোগীর সংখ্যা।
ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গও।
কলকাতার গণমাধ্যমগুলো বলছে, রাজ্যটিতে প্রতিদিন তিন হাজারের বেশি মানুষ করোনাভাইরাস আক্রান্ত হিসেবে শনাক্ত হচ্ছেন।

আশঙ্কাজনকভাবে বাড়ছে মৃত্যুর হারও।
রোববার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টায় (শনি থেকে রোববার) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পশ্চিমবঙ্গে মারা গেছেন ৪৬ জন।
দৈনিক আক্রান্ত ও সুস্থতার ব্যবধান কমে আসছে।

বিষয়টিতে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

Comments (0)
Add Comment