ক্যালিফোর্নিয়ায় কঠোর লকডাউন

করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ ও আইসিইউ সংকটে কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সরকার।
দেশটির সবচেয়ে জনবহুল রাজ্যের তিন কোটি ৯০ লাখ মানুষের মধ্যে তিন কোটি ৩০ লাখ মানুষ ঘরে থাকার এই নির্দেশনার আওতায় পড়বে।
এরমধ্যে সাউথ ক্যালিফোর্নিয়া, সান জোয়াকিন ভ্যালি এবং সান ফ্রান্সিসকো বে এরিয়া বিশেষভাবে উল্লেখযোগ্য।

সরকারের এই নির্দেশনা রোববার রাত থেকেই কার্য করা করা হয়েছে বলে সিএনএন জানিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সেলুন, বার, জাদুঘর, সিনেমা হল এবং অভ্যন্তরীণ বিনোদন কেন্দ্রগুলো বন্ধ রাখতে হবে।
খুচরা পণ্যের দোকানগুলো খোলা রাখা যাবে, তবে ধারণক্ষমতার ২০ শতাংশ মানুষের অবস্থান নিশ্চিত করতে হবে।
রেস্টুরেন্ট এবং খাবার সরবরাহ সেবা সীমতি করা হয়েছে।
এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণে নিষেধ করা হয়েছে।
তবে গুরুত্বপূর্ণ অবকাঠামোগত ব্যবসাসহ স্কুল খোলা রাখা যাবে।

Comments (0)
Add Comment