প্রথম চালানে চীনের রাষ্ট্রায়ত্ত কোম্পানি সিনোভ্যাকের তৈরি করোনা ভ্যাকসিনের ১২ লাখ ডোজ বিশ্বের চতুর্থ জনবহুল দেশ ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা।
করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে হিমশিম খাওয়া ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় রোববার শেষ রাতে এক ফ্লাইটে প্রথম চালান পৌঁছায়।
আগামী মাসে দ্বিতীয় চালানে আরও ১৮ লাখ ডোজ ভ্যাকসিন পাবে দেশটি।
যদিও চীনের সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এখনও ব্যাপকহারে বিতরণের জন্য দেশের কোনো ভ্যাকসিনকে অনুমোদন দেয়নি।
দেশটি শুধু জরুরি ব্যবহারের জন্য কিছু কিছু ক্ষেত্রে ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে।