বিয়ে না করায় পাকিস্তানে এক খৃষ্টান নারীকে হত্যা

রাওয়ালপিন্ডিতে সোনিয়া নামের এক খ্রিস্টান নারীকে হত্যা করা হয়েছে।
শেহজাদ নামে এক মুসলিম যুবকের দেওয়া বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে বলে দাবি নিহতের পরিবারের।
নিহত সোনিয়া ও অভিযুক্তরা পাকিস্তানের রাওয়ালপিন্ডির পুরানো বিমানবন্দর এলাকার বাসিন্দা।

রবিবার কোরাল থানা পুলিশ জানায়, ফায়জান নামের একজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া প্রধান সন্দেহভাজন শেহজাদকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

শেহজাদের মা তার ছেলের জন্য সোনিয়ার বাড়ি বিয়ের প্রস্তাব পাঠান বলে জানা গেছে।
তবে সোনিয়ার বাবা-মা ফাইজান নামে অন্য এক ব্যক্তির সঙ্গে সোনিয়ার বিয়ে হয়েছে বলে জানান। ঘটনার দিন সোনিয়া ফাইজানের সঙ্গে বেড়াতে যাচ্ছিল, এ সময় শেহজাদ তার উপর গুলি চালালে সেখানেই মারা যায় সোনিয়া।

Comments (0)
Add Comment