তুরস্কে এরদোয়ানের বিরুদ্ধে ব্যর্থ অভ্যুত্থান, পাইলটের ৬৪৮ বছর সাজা

২০১৬ সালে তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগ প্রমাণ হওয়ায় এক পাইলটকে ৬৪৮ বছরের সাজা দিলেন তুরস্কের আদালত।
সামরিক বাহিনীর সাবেক এই পাইলটকে এরদোয়ান সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানে ভূমিকা রাখার প্রমাণ মিলেছে।
অভিযোগ প্রমাণিত হওয়ায় ৬শ ৪৮ বছরের রায় দিলেন তুর্কি আদালত।

সম্প্রতি এ রায় দিয়েছেন আদালত।
সোমবার এ তথ্য প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।

চার বছর আগে ব্যর্থ অভ্যুত্থানের প্রয়াসের জন্য সদর দফতরের দায়িত্ব পালনকারী আকিনকি এয়ারবেসের অফিসারদের সম্প্রতি বিচারের মুখোমুখি করা হয়।
রায়ে বেশ কজন বরখাস্ত সামরিক কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
এর মধ্যে সাবেক পাইলট লেফটেন্যান্ট মোস্তফা ওজকান বেশ কয়েকজন বেসামরিক মানুষকে অভ্যুত্থানে উস্কে দেন।
আদালতের রায়ে আরো বলা হয়েছে, মোস্তফা ওসকান অভ্যুত্থানে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন।

Comments (0)
Add Comment